প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 8:11 AM
চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল সোয়া ৩ টায় এস আই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম (৫০) এবং তার ছেলে মোঃ আব্দুল করিম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা-ছেলের দেহ ও ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কুমিল্লার বুড়িচং সীমান্ত বা নিকটবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর নৌপথ ব্যবহার করে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ থানা পুলিশ জানায়, এই মাদক চালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই মাদকের মূল সরবরাহকারী ও পরিবহন সহযোগীদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ইসলামপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত...
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর...
কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তা...
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভ...
কুমিল্লা প্রতিনিধি:হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আজ ১১...
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়েনেও...
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্র...