প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2025, 10:44 AM
কুমিল্লায় চাঞ্চল্যকর মা মেয়ে হত্যা মামলা দোষ স্বীকার করে কবিরাজ মোবারকের আদালতে জবাবন্দি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা কালিয়াজুড়িতে কুমিল্লা বিশ^বিদ্যালয় পড়–য়া মেয়ে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় গ্রেফতার মোবারক হোসেন মঙ্গলবার বিকেলে আদালতে খুনের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। জবাবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ।
এদিকে সূত্র জানায়, ঝাড়-ফুক করার জন্য কবিরাজ মোবারক হোসেন গত রবিবার সকাল সাড়ে ৮টায় সুমাইয়াদের নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা নেলি কটেজে প্রবেশ করে মোবারক। পরে সে জীন ছাড়ানোর নামে সুমাইয়ার সাথে অনৈতিক মেলামেলার চেষ্টা করে। ঘটনাটি দেখে ফেলে সুমাইয়ার মা। পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে তাহমিনার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় কবিরাজ মোবারক। পরে তাহমিনাকে শ^াসরোধ করে হত্যা করে দরজা বন্ধ করে চলে আসে সুমাইয়ার কক্ষে। ধস্তাধস্তির শব্দ বাইরে না আসায় মাকে হত্যার বিষয়টি টের পাইনি সুমাইয়া। এ সময় সুমাইয়া তার নিজ কক্ষে অবস্থান করছিলেন। পরে কবিরাজ মোবারক সুমাইয়া কক্ষে এসে সুমাইয়ার সাথে শারিরিক সর্ম্পক গড়ে তোলে। পরে বাসা থেকে বের হয়।
এদিকে সুমাইয়ার মা তাহমিনা বেগমকে হত্যার পর ঘটনাটি যদি সুমাইয়া সবাইকে বলে দেয় তাহলে পুলিশ এসে মোবারককে গ্রেফতার করবে। এই ভয়ে মোবারক আবার বেলা সাড়ে ১১ টায় ওই বাড়িতে প্রবেশ করে। তখনো খাটেই অনেকটা অচেতন অবস্থায় ছিলো সুমাইয়া। পরে সুমাইয়াকেও শ^াসরোধে হত্যা করে বাসা থেকে বের হয় মোবারক। পরে বিকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশ কবিরাজ মোবারককে বাগিচাগাও রেলষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। এদিকে বুধবার কুমিল্লা বিশ^বিদ্যালয়ে সুমাইয়া ও তার মায়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...