প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2025, 10:58 AM
লাকসামে ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধের হুশিয়ারি
আরিফুর রহমান স্বপন
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে ইউএনও'র বদলি আদেশের প্রতিবাদ ও ওই আদেশ প্রত্যাহারের দাবি তুলে ধরেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা ভবনের সামনে ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও লাকসামের ছাত্র-জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং উপজেলা চত্তরে এসে অন্যান্য সংগঠনের আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- লাকসাম সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জি.এম.এস রুবেল, সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রূপা, শারমিন সুলতানা, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সিটি রানার গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সহিদ উল্লাহ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...