...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Sep 2025, 12:06 PM

...
কুমিল্লায় কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন News Image
রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা স্থাপন, রঙ-তুলির সাজসজ্জা এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হয়েছে। নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী ইতিমধ্যেই প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। তারা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট এবং মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লায় প্রায় পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।

এছাড়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। এতে উৎসবকে ঘিরে সর্বস্তরে সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ৮২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ রয়েছে মুরাদনগর উপজেলায়—মোট ১৫৩টি। সরকার প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে মোট ৪১০ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

শাস্ত্র অনুযায়ী, এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায় হবে। এর ফলে শস্যপূর্ণ বসুন্ধরা নিশ্চিত হলেও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে আগামী রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। পরবর্তী দিনগুলোতে যথাক্রমে সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীতে পূজা সম্পন্ন হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...

আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir