প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2025, 9:59 AM
সংবাদ প্রকাশের পর চালু হলো নবাবপুর সাব-সেন্টারে দলিলের কার্যক্রম
সোহেল রানা:
কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-সেন্টারে চার মাস বন্ধ থাকার পর অবশেষে আবারও দলিল কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে।
গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় পত্রিকায় ‘চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের সিন্ডিকেটে চার মাস ধরে সাব-সেন্টারে দলিল বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিনই, বুধবার (৮ অক্টোবর) থেকে পুনরায় দলিলের কার্যক্রম শুরু করেন সাব-রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মেলে নবাবপুর, বরকরই, গল্লাই, জোয়াগসহ আশপাশের ছয় ইউনিয়নের বাসিন্দাদের।
বরকরই গ্রামের বাসিন্দা কাইয়ূম খান বলেন, চান্দিনা উপজেলা সদর থেকে নবাবপুরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বরকরই, গল্লাই ও জোয়াগ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। উপজেলা সদরে দলিলের কাজ করতে যাওয়া ছিল একদিকে কষ্টকর, অন্যদিকে ঝুঁকিপূর্ণও। ২০১৭ সালে নবাবপুরে সাব-সেন্টার চালু হওয়ার পর থেকে সুবিধা পাচ্ছিলাম। কিন্তু চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে কার্যক্রম বন্ধ হয়ে আবারও দুর্ভোগে পড়ি। এখন আবার চালু হওয়ায় আমরা খুবই স্বস্তি পেয়েছি। চান্দিনা উপজেলা সাব-রেজিস্ট্রার মাকসুদুর রহমান বলেন, “দলিল লেখকদের সিন্ডিকেটের কারণে সাব-সেন্টারের কার্যক্রম চার মাস বন্ধ ছিল। তবে সব সিন্ডিকেট ভেঙে বুধবার (৮ অক্টোবর) থেকে নবাবপুর সাব-সেন্টারে নিয়মিতভাবে দলিল কার্যক্রম শুরু হয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে যাতে ভবিষ্যতে আর এমন ভোগান্তির শিকার হতে না হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...