...
শিরোনাম
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক ⁜ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা ⁜ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ⁜ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি ⁜ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ⁜ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন ⁜ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ ⁜ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ⁜ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায় ⁜ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ⁜ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা ⁜ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার ⁜ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান ⁜ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:16 AM

...
জুলাই সনদ ও পিআর পদ্ধতি বাস্তবায়নে কুমিল্লায় জামায়াতের সমাবেশ News Image

সংবাদ বিজ্ঞপ্তি

স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ ঘোষণার ষড়যন্ত্র করে কুমিল্লাবাসীর প্রতি অপমান করেছেন। এমন অভিযোগ করেছেন কুমিল্লা সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “কুমিল্লা নামেই  বিভাগ দিতে হবে, এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি।” শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ৫ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ ও গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। নগরীর টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন। মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনা  গণমিছিল পূর্বসমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুল বুঝানো হচ্ছে। অথচ পিআর পদ্ধতি হলে বেশী ভোট কাস্ট হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। জনগণের ভোটের সঠিত মূল্যায়ন থাকবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। স্বৈরশাসকের সাথে থাকা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের জন আকাংখা পূরণ হবেনা এবং অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা দাবি জানান বক্তারা।

গণমিছিল ও সমাবেশ এসময় অংশ গ্রহন করেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহম্মেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত। এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলোয়ার হোসাইন সবুজ সহ অনেকে। কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। 

এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায় সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দাবি জানান। তিনি আগামী নির্বাচনে  কুমিল্লা ৬ আসনে সদর-সদর দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহবান জানান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায়  মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...

অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত  জাহানের ঘটনায় শোকে স্তব্ধ    কুমিল্লা
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...

মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...

অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
➤ অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ কুমিল্লা
➤ অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ, পরিবারের অস্বীকার
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
➤ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
➤ লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
➤ 'দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে' –কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাসরিন
➤ গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
➤ অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
➤ মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
➤ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
➤ মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা
➤ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
➤ চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir