প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:14 AM
ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ১৯ লাখ ৩১ হাজার ৪০৮ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শশীদল স্টেশন বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৩১ হাজার ৪০৮ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শশীদল বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় স্কিন শাইন ক্রিম ৭ হাজার ৭০০টি, নেহা মেহেদী ৪ হাজার ৪০০টি, সেভেন ওয়েল ৮৮টি, ক্লপ জি ক্রিম ৩৬৪ টি, পন্ডস পাউডার ৭৪০ টি, কিং কোবরা বাজি ১ লাখ ১২ হাজার টি, তাঁরা বাজি ৮ হাজার ৬৪০ টি, ইলেক্ট্রিক তাঁরা বাজি ১৪ হাজার ৯০০ টি ও ওয়েন্টম্যান ক্রিম ১২ হাজার টি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই চোরাই পণ্যের বস্তা মাথায় ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...