প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:18 AM
ঢাকায় শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের দিনব্যাপী কর্ম বিরতি
সজিব মাহমুদ
ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। সেইসঙ্গে শিক্ষা ক্যাডারের স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য দাবির প্রেক্ষিতে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কলেজের ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক শাখায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে কলেজের শিক্ষকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহাম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...