প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 9:42 AM
খুলে ফেলা হয়েছে চান্দিনা পৌর ভবনের সেই গেইট
সোহেল রানা
কুমিল্লার চান্দিনা পৌরসভা ভবনের ৪০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে রুপসী বাংলা পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পৌর কর্তৃপক্ষের। তদন্তে করে অনিয়মের প্রমাণ মেলায় খুলে ফেলা হয়েছে নবনির্মিত স্টিলের গেইট ও সীমানা প্রচীরের এসএস গ্রীল।
সম্প্রতি গত ১২ অক্টোবর “চান্দিনা পৌর ভবনের উন্নয়নকাজে ফাঁকফোকর! ৪০ লাখ টাকার প্রকল্পে মানহীন সামগ্রী “ওয়ার্কশপের” দোষ দিচ্ছেন ঠিকাদার” শিরোনামে দৈনিক রুপসী বাংলা পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর নড়ে চড়ে বসে পৌর কর্তৃপক্ষ। গঠন করে তদন্ত কমিটি, এর পরপরই অভিযোগের যাচাইয়ে গেট ও গ্রীলে নিম্নামানের স্টেইনলেস স্টিল ব্যবহারের সত্যতা পায় পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, পৌর ভবনের সীমানা প্রাচীর ও গেইট নির্মাণে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ৪০ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নজরুল এন্টারপ্রাইজ। প্রকল্প সিডিউল অনুযায়ী ১.৫ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ দিয়ে গেইট ও গ্রীল নির্মাণ করার কথা থাকলেও বাস্তবে ব্যবহৃত হয় ১ মিলিমিটার পুরুত্বের পাইপ। অথচ, ১.৫ মিমি এসএস পাইপের গেইট ও গ্রীল নির্মাণ বাবদ ধরা হয়েছিল ১৬ লাখ টাকা।
এ অনিয়মের বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান দুলাল নামে এক ব্যক্তি প্রশ্ন তুলে লিখিত অভিযোগ করলে এবং রুপসী বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পৌরসভা কর্তৃপক্ষ। পরে তদন্ত শেষে মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ অক্টোবর) দুই দিনের মধ্যে গেইট ও গ্রীল খুলে ফেলা হয়।
চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হাসান জানান, অভিযোগ ও সংবাদটি আমাদের নজরে আসার পর তদন্ত করে আমরা অনিয়মের সত্যতা পাই। কাজের মানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই। ঠিকাদারকে নির্দেশ দেওয়ার পর তারা নিজেরাই গেইট ও গ্রীল খুলে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আভাস দিয়েছেন পৌর কমৃকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...