প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Oct 2025, 9:36 AM
আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা জিতলো মরক্কো
লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি।
মেগা ফাইনাালের নায়ক মেসিভক্ত ইয়াসির জাবিরি। যার জোড়া গোল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা।
ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি।
ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।
এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...