প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 11:15 AM
ব্রাহ্মণপাড়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন গ্রেফতার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের কবির মিয়া ওরফে কনু মিয়ার ছেলে মো. সোলেমান, শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের শাহ আলমের ছেলে আমজাদ হোসেন, চৌব্বাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে কামাল হোসেন, চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের কালন মিয়ার ছেলে হেলাল মিয়া ও তার ভাই কামাল হোসেন এবং একই গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে আনোয়ার হোসেন।
ওসি সাজেদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...