প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:01 AM
জুলাই অভ্যুত্থানের শহীদরাও মুক্তিযোদ্ধা -রুহুল কবির রিজভী
সোহেল রানা, চান্দিনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি শুধু প্রাণ উৎসর্গ নয়, বরং একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার এক মহান অঙ্গীকারের নাম। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদরাও একইভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন দিয়েছেন। শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়া সেইসব মুক্তিকামী তরুণদের একজন।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, রাজধানী থেকে অনেক দূরে, একটি ধানক্ষেতের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তায়িম। এই তরুণ ছাত্রের আত্মত্যাগ যেন জাতি কখনও ভুলে না যায়। তায়িম কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিবাদের কারণে আন্দোলনে নামে নাই। সে ঝাঁপিয়ে পড়েছিল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে। তার এই আত্মদান আমাদের জাতীয় আন্দোলনের ইতিহাসে এক অনন্য উদাহরণ।
রিজভী আহমেদ আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি গণজাগরণের প্রতিচ্ছবি। মুক্তিকামী ছাত্র-জনতা যেভাবে জীবনবাজি রেখে রাস্তায় নেমেছিল, তা দেখিয়ে দেয়—এই জাতি এখনও তার অধিকার আদায়ের জন্য রক্ত দিতে জানে।
শহীদ তায়িমের মায়ের প্রতি সম্মান জানিয়ে বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, এই মা সন্তানকে হারিয়েছেন, কিন্তু তার বুকের শোক আজও জ্বলন্ত। তায়িম পরিবারের কথা না শুনে রাস্তায় নেমেছিল, গণতন্ত্রের জন্য। সে আর ফিরে আসেনি। কিন্তু আমরা যেন তার এই আত্মত্যাগ ভুলে না যাই—এটাই হবে শহীদ তায়িমের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।
রুহুল কবির রিজভী সকাল ১১টায় এতবারপুর ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারতের পর ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, "আমরা বিএনপি পরিবার"- এর আহবায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহ...
সজিব মাহমুদশিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা...
ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রে...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে...
কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবম...
মো. আনোয়ারুল ইসলাম।।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির ২৫টি...
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃকুমিল্লার মুরাদনগরে কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈ...
ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা জেলায় সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ‘বিশেষ পু...