প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:02 AM
মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা প্রশাসক
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ স্কুলের এক বছর পুর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও উপকরণ বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ, সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শফিউল আলম তালুকদার, প্রতিভা স্কুলের পরিচালক ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমাসহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...