প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 25 Oct 2025, 8:48 PM
কিডনিকে সুরক্ষিত রাখতে খেতে পারেন এই ফলগুলো
মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের একটি হলো কিডনি। পানি কম খাওয়া, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ছাড়াও দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের কারণে কিডনিজনিত সমস্যা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসকরা বলেন, কিডনির সমস্যা হলে শরীরে পানি জমে। শরীরের ফোলাভাব দেখে কিডনি রোগের পরীক্ষা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিডনিজনিত সমস্য শুধু পাথর জমা নয়, আরও নানা সংক্রমণ হতে পারে। কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলো সাধারণত খুব সূক্ষ্ম হতে পারে এবং অনেকেই তা প্রথম দিকে বুঝতে পারে না। কারণ উপসর্গগুলো এত মৃদু হয় যে, বোঝার উপায় থাকে না। তাই কিডনি ভালো রাখতে খাওয়া-দাওয়ায় জোর দিতে হবে। চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে কয়েকটি ফল। নিয়ম করে সেগুলো খেলে কিডনি ভালো থাকবে।
সাইট্রাস জাতীয় ফল
ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনিতে পাথর জমতে দেয় না। তাই এই ধরনের ফল নিয়ম করে খাওয়া যায়। কমলালেবু, আনারস, পাতিলেবু, স্ট্রবেরি কিডনি ভালো রাখে। অ্যাসিড জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে।
বেদানা
কিডনি ভালো রাখতে বেদানাও দারুণ কার্যকরী। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা যে কোনো রকম সমস্যা থেকে দূরে রাখে কিডনিকে। বেদানা কিডনির কার্যকলাপ সচল রাখে। ফলে বেদানা রাখা জরুরি রোজের ডায়েটে।
বেরি
স্ট্রবেরি, ব্লুবেরিতে রয়েছে অক্সালেটস নামক অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান কিডনির সুরক্ষা বজায় রাখে। কিডনি সংক্রান্ত কোনো সমস্যার ঝুঁকি কমায়। অন্যান্য ফলের সঙ্গে তাই নিয়ম করে খেতে পারেন বেরিও। উপকার পাবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...