প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:01 AM
কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’ তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেপ্তার ২
জাহিদ পাটোয়ারী
কুমিল্লা নগরীতে চাঁদা না দেওয়ায় এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, নগরীর চর্থা এলাকার লোকমানের ছেলে শান (২৫) ও একই এলাকার রতনের ছেলে বিশাল (২৫)।
র্যাব জানায়, নগরীর দক্ষিণ চর্থা এলকায় নির্মাণাধীন একটি বাড়িতে গিয়ে গ্রেপ্তার দুইজনসহ কয়েকজন যুবক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির মালিক আলী হোসাইনকে তুলে নিয়ে অপর একটি নির্মাণাধীন বাড়ির ভেতর আটককে রেখে নির্যাতন করা হয়। এতে আলী হোসাইনের হাত ভেঙে যায়। পরে এ ঘটনায় গত ১৯ অক্টোবর আলী হোসাইন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।
এরপর র্যাব অভিযানে নেমে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকা থেকে শান ও বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টায় দুইজনকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তত করা হয়। আহত আলী হোসাইন বলেন, বেশ কিছুদিন ধরে তারা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান ও বিশালসহ ৪-৫ জন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চর্থা থিরাপুকুর পাড় এলাকায় নির্মণাধীন একটি বাড়িতে আটকে রাখে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। এক পর্যায় হত্যার ভয় দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। বর্তমানে আমি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। বাকি চাঁদাবাজদের গ্রেপ্তারসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার বিশালের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ভাঙচুরসহ মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া শানের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, ছিনতাইসহ ৩টি মামলা। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...