প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:14 AM
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়েতের দোয়া মোনাজাত
কাজী মাসুদ রানা
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাগমারা বাজারস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, উপজেলা আইবিডব্লিউএফের সহ-সভাপতি ওয়াদুদ তালুকদার, বাগমারা দক্ষিণ জামায়াতের সভাপতি মাও. নঈম সিদ্দিকী, সেক্রেটারী ইকবাল হোসাইন, বাগমারা উত্তর জামায়াতের সভাপতি আবদুল মান্নান, সেক্রেটারী নাজমুল হাসানসহ অনেকে।
২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় অভিহিত করে সভায় বক্তারা বলেন, ২৮ অক্টোবর শুধু শোকের দিন নয়, এটি প্রতিবাদ এবং প্রতিজ্ঞারও দিন। আমরা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলাম, আছি এবং থাকবো। গণতন্ত্র, ন্যায়বিচার ও সত্যের জন্য সেদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এসময় পল্টন ট্রাজেডিতে সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকান্ডের মামলা পুনরুজ্জীবিত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবিও জানান তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...