...
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ⁜ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা ⁜ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের ⁜ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ ⁜ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু ⁜ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ ⁜ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ ⁜ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:15 AM

...
চান্দিনায় স্বর্ণ ও সঞ্চয়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা জুয়েলার্স মালিক News Image

নিজস্ব প্রতিবেদক, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় কোটি টাকার স্বর্ণ ও গচ্ছিত অর্থ নিয়ে লাপাত্তা জুয়েলার্সের এক ব্যবসায়ী। গত ১০ দিন ধরে দোকান বন্ধ থাকায় পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের দাবি প্রায় ৪ কোটি টাকারও বেশি স্বর্ণ ও নগদ অর্থ আত্মসাৎ করে উধাও হয়েছেন জুয়েলার্সের মালিক নারায়ণ কর্মকার (প্রদীপ)। উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে এ ঘটনাটি ঘটে। তবে এঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীদের মধ্যে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাপাত্তা হওয়া জুয়েলার্সের মালিক নারায়ণ কর্মকার চান্দিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মনোরঞ্জন কর্মকারের ছেলে। তিনি প্রায় ২০ বছর ধরে লক্ষ্মীপুর নতুন বাজারে “পর্শীয়া জুয়েলার্স” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ১০ দিন ধরে তার দোকানের শাটার ও কলাপসিবল গেটে তালা ঝুলছে। ব্যবসায়ী বা পরিবারের কোনো সদস্যকেই এলাকায় পাওয়া যাচ্ছে না। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর গ্রামেও এখন কেউ নেই। বাড়ি ফাঁকা পড়ে আছে।

ভুক্তভোগী কৈলাইন গ্রামের ছফিউল্লাহর ছেলে শরীফ বলেন, আমি জিম্মাদার হয়ে প্রদীপের কাছে ৪ লাখ টাকা ঋণ তুলে দিয়েছিলাম। আমার স্ত্রীর ২ ভরি স্বর্ণও তার দোকানে গচ্ছিত ছিল। এছাড়া আমি দুই বছর ধরে প্রতিদিন ৬০০ টাকা করে সমিতিতে জমা দিতাম। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকা নিয়ে গেছে প্রদীপ।

একই বাজারের ব্যবসায়ী বরুণ সাহা বলেন, আমরা ৫১ জন মিলে দৈনিক সমিতি করতাম। আমি প্রতিদিন ৭ শত ৫০ টাকা করে দিতাম। আমার ১ লাখ ৪০ হাজার টাকা সহ সবার টাকা সে নিয়ে পালিয়েছে।

এছাড়া ব্যবসায়ী বিল্লাল হোসেনের ৩ লাখ ৩০ হাজার, আবুল হোসেনের ৩ লাখ ৫০ হাজার, এরশাদ আলীর ৫ লাখ এবং বেলাল গাজীর ১ লাখ ৪২ হাজার টাকাসহ অর্ধশতাধিক ব্যবসায়ী ও গ্রাহকের কাছ থেকে স্বর্ণ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম ভরি’প্রতি ২ লাখ টাকার বেশি হওয়ায় প্রদীপ কর্মকার লোভ সামলাতে পারেননি। ধীরে ধীরে বাজারে তার আস্থার জায়গা তৈরি হলেও শেষপর্যন্ত তিনি পুরো এলাকার ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রদীপ বর্তমানে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার স্ত্রী ও দুই সন্তান নাকি বর্তমানে শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন। ব্যবসায়ীরা দাবি করেছেন, তার পরিবারের মাধ্যমে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন হাসিমুখে ব্যবসা করতেন, কারও মনে সন্দেহ ছিল না। এখন সব টাকা, স্বর্ণ নিয়ে পালিয়েছে। এত বড় প্রতারণা আমরা কখনও দেখিনি। এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...

বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...

ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা

অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...

নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...

স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
➤ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা
➤ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের
➤ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ
➤ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
➤ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ
➤ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ
➤ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir