প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:10 AM
কুমিল্লা নগরীতে ছিঁচকে চুরির হিড়িক!
মাহফুজ নান্টু
ভাই চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, বাসার ডিসের তার, দরজার সামনে জুতা সবই নিয়ে যাচ্ছে। পুলিশ বলছে সিসি ফুটেজ না থাকলে চোর ধরা সম্ভব নয়। কথাগুলো বলছিলেন নগরীর ফৌজদারী এলাকার বাসিন্দা আবদুল হক। টাউনহলের সীমানা প্রাচীরের গ্রিলগুলো চুরি হয়ে যাচ্ছে। এ নিয়েও কারো কোন মাথ্যাব্যাথা নেই। চা পান করতে করতে বলছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ওমর ফারুক। ওমর ফারুক আরো জানান, ধর্মপুর, ছায়া বিতান, দৌলতপুর এলাকায় প্রায় প্রতিদিনই ছাত্রাবাস ও মেসে হানা দেয় চোরের দল। ছিচকে চুরির ভয়ে শিক্ষার্থীরা অতিষ্ঠ।
এদিকে নগরীর ছোটরা এলাকায় এক প্রবাসীর বাস ভবনে হানা দিয়ে চোরের দল টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ওই ভবনে ভাড়া থাকেন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা। চোরের দল ওই বাসাতেও হানা দিয়ে লুটে নেয় নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার। দিনে দুপুরে দুর্ধর্ষ এমন চুরির ঘটনায় অবাক এলাকাবাসী। নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকায় বাসিন্দারা জানান, ওই এলাকায় ভ্রাম্যমান মাদকাসক্ত বেড়েছে। মাদকের টাকা জোগাড় করতে প্রতিদিই ছিচকে চোরের দল বিভিন্ন বাসা বাড়িতে হানা দেয়।
নগরীর বাদশা মিয়া বাজার এলাকার বাসিন্দা সোহানুর রহমান জানান, শাসনগাছা রেলওয়ে ওভারপাসের রেসকোর্স এলাকায় যখন ভোর রাতের দিকে মাছের গাড়িগুলো রাজগঞ্জ বাজারের দিকে যায়, তখন একদল চোর চলন্ত গাড়ির পেছন দিয়ে উঠে মাছ চুরি করে নিয়ে যায়। গেলো মাস ছয়েক ধরে ছিচকে চুরিরর হিড়িক লেগেছে নগরীর পাড়া মহল্লায়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, প্রতিনিয়ত অভিযান চলছে। প্রতিনিয়ত ধরা পড়ছে চোর ছিনতাইকারীরা। কোথাও চুরি ছিনতাই হলে অভিযোগ দেয়ার আহবান জানান পুলিশ কর্মকর্তা মহিনুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...