...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:04 AM

...
চৌদ্দগ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মেয়ের লাশ দাফন করলেন বাবা News Image

এমরান হোসেন বাপ্পি

বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন আরওয়া আক্তার। যার বয়স মাত্র তিন বছর। একটু একটু হাটতে শিখলো মা-বাবার একমাত্র বুকের ধন। পরিবারের সবার মধ্যমণি ছিলো আরওয়া। তার বাবা ওসমান গণি বাদল পরিবারের গ্লানি টানতে কর্মজীবন কাটাচ্ছেন সাউথ আফ্রিকায়। একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসার জন্য তাৎক্ষণিক বিমানের টিকেট কাটেন। শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কন্যা সন্তানকে দাফন করতে হেলিকপ্টারে করে সকাল পৌনে দশটায় বাড়িতে এসে পৌঁছায়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপুর গ্রামের ওসমান গণি বাদল-সুলতানা আক্তার দম্পত্তির বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। বিয়ের দুই বছর পরে তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। আদর করে নাম রাখা হয় আরওয়া আক্তার। ধীরে ধীরে বড় হয় আরওয়া। পুর্ণ হয় তিন বছরে। বৃহস্পতিবার দুপুরে দাদা শফিকুর রহমান পিছু নেয় আরওয়া। দাদা খেয়াল করে দেখতে পারেন, আরওয়া তার পিছনে রয়েছে। বৃদ্ধ দাদা শফিকুর রহমান নাতনীকে বাড়িমুখী করে দিয়ে দাদা চলে যান তাঁর গন্তব্যে। পরবর্তীতে দাদা বাড়ি ফিরে দেখেন, আরওয়া পাওয়া যাচ্ছে না। শুরু হয়, খোঁজাখুজি। বাড়ির সকল স্বজনরা মিলে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরওয়ার লাশ ভেসে উঠে। খবরটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সাউথ আফ্রিকায় বসে আরওয়ার বাবা ওসমান গণি বাদল শুনতে পায়। মুহুর্তের মধ্যে সিদ্ধান্ত নেয়, একমাত্র সন্তানকে দাফন করতে তিনি বাড়িতে আসবেন। লাশ রাখা হয় ফ্রিজাপ ভ্যানে। ওসমান গণি বাদল আজ শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। সড়ক পথে বাড়িতে আসতে অনেক সময় লাগতে পারে। সেজন্য তিনি সিদ্ধান্ত নেন, বেসরকারি হেলিকপ্টারে সকাল পৌনে দশটায় গুণবতী ডিগ্রি কলেজ মাঠে নামেন। বাড়িতে গিয়ে একমাত্র সন্তানের লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী বাদল। সকাল ১১টায় জানাযা শেষে আরওয়ার লাশ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।

দাদা শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি বাড়ি থেকে বের হয়ে একটু দূরে হাঁটতে যাই। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি, নাতনী আরওয়া আমার পিছু নিয়েছে। আমি তাকে বাড়িমুখী করে দিয়ে আমার গন্তব্যে চলে যাই। কিছুক্ষণ পর বাড়িতে এসে জানতে পারি, আরওয়াকে পাওয়া যাচ্ছে না। আমরা বাড়ির সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে আরওয়াকে খুঁজতে থাকি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি, বিকেল বেলার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুুকুরে আরওয়ার লাশ ভেসে উঠে।

শুক্রবার আরওয়ার বাবা সাউথ আফ্রিকা প্রবাসী ওসমান গণি বাদল বলেন, আমি আট মাস আগে ছুটি শেষে সাউথ আফ্রিকা চলে যাই। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে খবর পাই, আমার মেয়ে আরওয়া পানিতে পড়ে মারা গেছে। তার সবেমাত্র বয়স তিন বছর। দুই মাস আগেও বাড়ি যাওয়ার আগে আরওয়াকে নিয়ে খেলাধুলা করতাম। মেয়েটি ভাঙা ভাঙা শব্দে আমার সাথে কথা বলতো। একমাত্র সন্তানের মৃত্যুর খবর কোন অবস্থাতে মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নেই, আমার সন্তানকে দাফন করতে আমি বাড়িতে যাবো। মুহুর্তের মধ্যে টিকেট কেটে বিমানে উঠে পড়ি। শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে এসে পৌছায়। সড়ক পড়ে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি আসতে হেলিকপ্টার ভাড়া করে গ্রামের বাড়িতে এসে পৌছায়। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের, তা বলে বুঝানো যাবে না।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir