...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 10:04 AM

...
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে অভিভাবকদের ঢল News Image

আলোকোজ্জ্বল সকাল। শিশুর হাসিতে ভরে উঠেছিল প্রাঙ্গণ, কুরআন তিলাওয়াত ও সুরেলা হামদের ধ্বনিতে চারদিকে ছড়িয়ে পড়েছে শান্তির সুর, আর অভিভাবকদের চোখে ঝলক দেখাচ্ছিল ভবিষ্যতের স্বপ্ন ও ভরসা। এমন এক অনন্য প্রাঙ্গণে কুমিল্লার ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের আয়োজন অনুষ্ঠিত হলো ুপ্যারেন্টিং কনফারেন্স ২০২৫”। ৩১ অক্টোবর সকালে ঢুলিপাড়ার ফান টাউনে সাজানো এই সমাবেশ ছিল শিক্ষা, ভালোবাসা আর সৃজনশীলতার মিলনক্ষেত্র—যেখানে প্রতিটি হাসি, প্রতিটি পদচারণা, প্রতিটি সুরে প্রতিফলিত হচ্ছিল আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ।

ুশিক্ষা শুধু জীবনধারণের উপায় নয়, শিক্ষা হলো জীবনকে অর্থবহ করে তোলার এক শিল্প।” — এই সত্যকে ধারণ করেই সাজানো হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তরজমার মধ্য দিয়ে শুরু হয় পরম শ্রদ্ধার এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শাখার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান, দেশসেরা লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ, ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সার্জন ডা. সিফাত সালেহ।ু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনায় বক্তারা বলেন— পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়, আর অভিভাবকরাই তাদের জীবনের প্রথম শিক্ষক। ভালোবাসা, মনোযোগ ও মূল্যবোধ শেখানোর মধ্য দিয়েই শিশুরা হয়ে ওঠে আলোকিত মানুষ।প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, ুশিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের বিকাশে সঠিক দিকনির্দেশনা ও ভালোবাসাই একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি।”

সভাপতির বক্তব্যে ড. মাসুদুল হক চৌধুরী বলেন, ুইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে, যারা দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখবে।”উপস্থাপনায় ছিলেন বিটিভি ও দৈনিক জনকণ্ঠের উপস্থাপক এবং সমতট টিভির সম্পাদক বেলাল হোসেন রাজু, তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাবা মাসুমা আক্তার। অনুষ্ঠানে হামদ, দেশাত্মবোধক গান, ও শিশুতোষ সংগীত পরিবেশনার মাধ্যমে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শেষাংশে অতিথি, শিক্ষক ও এক্সিকিউটিভ সদস্যদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। উপস্থিতদের জন্য ছিল রেজিস্ট্রেশন বুথ, ভর্তি বুথ, ফটো ফ্রেম, এবং শিশুদের জন্য বেলুন ও ম্যাংগো বারের বিশেষ আয়োজন।দিনব্যাপী এই আয়োজনটি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের এক উৎসবমুখর পারিবারিক বন্ধনে পরিণত হয়।ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে ছিল আশাবাদ, আনন্দ আর আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir