প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 10:05 AM
লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
কাজী ইয়াকুব আলী নিমেল : কুমিল্লার লালমাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফাহিমা আক্তার (৩৫) নামের এক নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।শনিবার (১ নভেম্বর) সকাল ৯.১৫ টায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামস্থ শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওই গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলাসের স্ত্রী। খবর পেয়ে লালমাই থানার উপ-পরিদর্শক আবু তাহের শনিবার দুপুরে নারী পুলিশ সদস্যের সহায়তায় শয়নকক্ষের আড়িতে ঝুলে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের পিতা, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু তাহের লালমাই থানায় অপমৃত্যুর মামলা রুজু করেন।তিনি সাংবাদিকদের জানান, অনুমান ১০ বছর আগে মেয়েকে ওমান প্রবাসী জহিরুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে দিয়েছি। তাদের সংসারে ৪জন ছেলে সন্তান রয়েছে। শুনেছি আমার মেয়ে আটিটি গ্রামের একজন নারীকে জিম্মাদার হয়ে একটি এনজিও থেকে ঋণ উত্তোলন করে দিয়েছে। ঋণ গ্রহিতা কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিও কর্মকর্তারা আমার মেয়েকে চাপ দিতে থাকে। এই নিয়ে কিছুদিন ধরে মেয়ের সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একজন প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...