প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:02 AM
কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকায় মাদক উদ্ধারে গিয়ে গাঁজা ভর্তি ব্যাগের ভেতর থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। এসময় দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ ১২ কেজি গাঁজাও জব্দ করে বিজিবি।
সোমবার দুপুরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গতকাল রবিবার মধ্যরাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির অধীনে ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত গাজার প্যাকেট থেকে দুইটি বিদেশী পিস্তল এবং ম্যাগাজিনসহ দুই রাউন্ড উদ্ধার করা হয়। তো প্যাকেটগুলো থেকে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
লে. কর্নেল মীর আলী এজাজ আরো জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আসার বিষয়েও গোয়েন্দা তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধ পথে আসা এসব অস্ত্র দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য আনা হয়েছে। তবে অস্ত্র ও গাঁজা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আটককৃত অস্ত্র ও মাদকের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি-১০ অধিনায়ক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...