প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:04 AM
কুমিল্লা জেলা পরিষদের উন্নয়ন কর্মযজ্ঞ ৬২ কোটি টাকার ৯২৬টি প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন
অশোক বড়ুয়া
কুমিল্লা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে মোট ৯২৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে ৬২ কোটি ২৭ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জনকল্যাণমূলক ও গঠনমূলক প্রকল্পসমূহের গুণগত মান বজায় রেখে টেকসইভাবে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এডিপি সাধারণ খাতে ৮৯টি প্রকল্পে ৪ কোটি ৮০ লাখ টাকা, এডিপি বিশেষ খাতে ৩৬৬টি প্রকল্পে ৩০ কোটি ৬২ লাখ ৮১ হাজার টাকা এবং নিজস্ব তহবিলের আওতায় ৪৭১টি প্রকল্পে ২৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
কুমিল্লা জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— রাস্তা ও কালভার্ট নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কবরস্থান সংস্কার, মসজিদ-মন্দির ও মাদ্রাসার উন্নয়ন, ডাকবাংলো নির্মাণ ও সংস্কার, স্টেশন ক্লাব সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম।
জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, জেলা পরিষদের প্রশাসক মো. আমিরুল কায়সারের আন্তরিক তত্ত্বাবধানে কুমিল্লায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— রানীর দিঘির পাড়ে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শিশু শিক্ষার্থীদের জন্য বিয়াম ল্যাবরেটরি ইংলিশ স্কুল নির্মাণ, তিন কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে টাউনহল আধুনিকায়ন ও সংস্কার কাজ, তিন কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে নাগরিকদের বিনোদনের জন্য ডিসি পার্ক নির্মাণ এবং ৩০ লাখ টাকা ব্যয়ে স্টেশন ক্লাব আধুনিকায়ন ও সংস্কার কাজ।
এছাড়া জেলার দেবিদ্বার, নাঙ্গলকোট, লাকসাম ও লালমাই উপজেলায় চারটি নতুন ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে, প্রতিটির জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। জেলা পরিষদ সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, এসব উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে কুমিল্লা জেলার অবকাঠামো ও জনসেবা খাতে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...