...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:06 AM

...
টমছম ব্রিজের যানজটে নাকাল নগরবাসী News Image

আয়েশা আক্তার

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল টমছম ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরেই যানজট এখন নিত্যদিনের চিত্র। সকাল-বিকেল তো বটেই, মধ্যাহ্ন সময়েও এই সড়কে দেখা যায় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীরা। প্রতিদিন সকালে স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের পৌঁছে দিতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন জ্যামে। বিকেলে ফেরার সময়ও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা রিকশা, অটোরিকশা ও পণ্যবাহী গাড়ির কারণে সড়কটি ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাতজুড়ে হকারদের দখল, অনিয়ন্ত্রিত পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাও যানজটের অন্যতম কারণ। কুমিল্লা নগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনই এই এলাকায় অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়, তবুও সড়কের অবকাঠামো অপর্যাপ্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। তারা জানান, সড়ক প্রশস্তকরণ, বিকল্প রুট চালু ও হকারদের পুনর্বাসন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “একবার গাড়ি নিয়ে টমছম ব্রিজ এলাকায় ঢুকলে বের হতে আধা ঘণ্টা লেগে যায়। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে।” অন্যদিকে রিকশাচালক সুমন মিয়া বলেন, “জ্যামের কারণে দিনে কম ট্রিপ হয়, আয়ও কমে গেছে।” নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কুমিল্লা শহরের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলটি অবিলম্বে সংস্কার ও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অতিবজরুরি। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো ও বিকল্প সড়ক উন্নয়নও বিশেষ প্রয়োজন।

জনগণের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে যেন টমছম ব্রিজ এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং নগরবাসী মুক্তি পায় দীর্ঘদিনের এই যানজটের দুর্ভোগ থেকে।

কুমিল্লা ট্রাফিক বিভাগের এডমিন সারোয়ার মোহাম্মদ পারভেজ জানান,  অটোরিকশা, মটর চালিত বাহনগুলো অতিমাত্রায় শহরে প্রবেশ করেছে, এটা নিয়ে আমরা খুব হিমশিম খাচ্ছি, নিরলস ভাবে আমরা কাজ করতেছি, সিটি কর্পোরেশন এর সিদ্ধান্তের ওপর আশা করে বসে আছি, সিটি করপোরেশনের দিকে তাকিয়ে আছি,তারা সিদ্ধান্ত দিলে আমরা সেই মোতাবেক যানজট নিরসনের কাজ করবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মামুন জানান, নতুন প্রশাসক যোগদানের পর যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়, সেই কমিটির এবং প্রশাসনের সকল দপ্তরকে নিয়ে আগামী সপ্তাহে জেলা প্রশাসন কার্যালয়ে মিটিং এর মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে যানজট নিরসনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং এটা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...

কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir