প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:02 AM
দেবিদ্বারে প্রতিবেশির উঠানে খেলতে যাওয়ায় তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে মোঃ হোসাইন নামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাচি দিয়ে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। মোঃ হোসাইন রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) এর সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে হাজী মোহাম্মদ সুমনের সাড়ে তিন বছরের ছেলে মোঃ হোসাইন বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে প্রতিবেশি হাসানের বসত বাড়ীর উঠানে খেলা ধুলা করার সময় হাসান তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কুপ দিয়ে কেটে ফেলে, এতে শিশু হোসাইন গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় হাসানের ছেলে নাফি (১৫) ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার (৩২) এসে রক্তাক্ত শিশু হোসাইনকে আবারো পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় শিশু হোসাইনের ছোট চাচা মোঃ ইমরান (১৭) ভাতিজাকে বাঁচাতে গিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশু হোসাইনের বাবা হাজী মোহাম্মদ সুমন সরকার বলেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই সাড়ে তিন বছরের শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই। এ ব্যাপারে দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...