প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2025, 10:20 AM
ব্রাহ্মণপাড়ায় উপজেলা কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার উপজেলায় কৃষক দলের কমিটি পরিচিতি সভা ও সম্মেলন উপলক্ষে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম মৈশানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন জসিম। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এডভোকেট মনিরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস সরকার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোতালেব হোসেন বাবু, চান্দলা ইউনিয়ন সভাপতি শওকত আলী ভূঁইয়া, দুলালপুর ইউনিয়ন সভাপতি রুস্তম আলী মেম্বার, শিদলাই ইউনিয়ন সভাপতি মাজেদুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন সভাপতি মো. তারু মিয়া, শশীদল ইউনিয়ন সভাপতি মালেক মেম্বার ও মালাপাড়া ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম (বিডিআর) প্রমুখ।
সভায় বক্তারা তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের ভূমিকা জোরদারের আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...