প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:16 PM
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা-দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী। সকাল সাড়ে ১০ টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই। তিনি আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লা মহানগর তথা কুমিল্লা ৬ আসনের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ। আমি কাজ করার মানুষ, কাজ করে যেতে চাই।
গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...