প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:37 PM
কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লায় আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লার ইবনে তাইমিয়া কলেজ শিক্ষার্থীরা ব্যাংকের তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার সকালে ইবনে তাইমিয়ার আইটি কনভেনশন হলে অনু্িষ্ঠত তারুণ্যের উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার কাস্টমার সাভির্স অফিসার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,বেলি শিফট ইনচার্জ মাওলানা মোছলেহ উদ্দিন, আইএফআইসি ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার লোন অফিসার হুমায়ুন আহমেদ রিপন, আইএফআইসি ব্যাংক পিএলসি কুমিল্লা কান্দিরপাড় উপশাখার ইনচার্জ নাছরিন সুলতানা প্রমুখ।
তারুণ্যের উৎসব আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা,আর্থিক সচেতনতা,সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল বিষয়ে বক্তারা বক্তব্য উপস্থাপন করেন। এসময় শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কান্দিরপাড় উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার তাসলিমা আক্তার। এসময় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষকরা ও আইএফআইসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...