প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:45 PM
কুমিল্লায় মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ১ নং ইপিজেড এলাকায় সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে এক আনুষ্ঠানিক আয়োজনে ফিতা কেটে নতুন শাখার যাত্রা শুরু করেন এস.বি.এন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক ও বিউটি এক্সপার্ট ট্রেনার সালমা ইসলাম নূপুর।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম নূপুর বলেন, নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে। সৌন্দর্যচর্চা, স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা তৈরির মতো সেক্টরে নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে যা অত্যন্ত ইতিবাচক। মহারানী বিউটি জোন ইতোমধ্যে মানসম্মত সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিসর আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও নিজস্ব ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি হলে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে। এমন উদ্যোক্তা উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে।
মহারানী বিউটি জোনের পরিচালক ঋতু চৌধুরী জানান, গ্রাহকদের চাহিদা ও সেবার মান বজায় রাখতেই দ্বিতীয় শাখার সূচনা করা হয়েছে। নতুন শাখায় থাকবে আধুনিক হেয়ার ও স্কিন কেয়ার, ব্রাইডাল ও পার্টি মেকওভার, স্পা সার্ভিসসহ বিভিন্ন সৌন্দর্যসেবা। পাশাপাশি আগ্রহীদের জন্য বিউটি কেয়ার ও মেকওভার ট্রেনিং কোর্সও পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন শাখার সফলতা কামনা করে আপ্যায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...