প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:51 PM
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নগরীর পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে। এসময় তার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান। বক্তব্য দেন এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আপ বাংলাদেশ কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. লাকমান হাসান, জেলা আহ্বায়ক মো. হাসিবুল ইসলাম এবং মহানগর সদস্য সচিব মাওলানা আবুল ফালাহ আহমাদি।
বক্তারা ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। এদিকে হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে ইসলামি ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যােগে প্রতিবাদ মিছিল বের হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...