প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:55 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় দেবিদ্বারে মশাল মিছিল
মোঃ আক্তার হোসেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মশাল মিছিল করেছেন হাসনাত আবদুল্লাহ এলাকা কুমিল্লার দেবিদ্বারে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্র-জনতার উদ্যোগে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে’ স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের প্রতিনিধি মুহতাদির যারিফ সিক্ত, সিয়াম আহমেদ ও কাজী নাছির এর নেতৃত্বে মিছিল শুরু হলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে মিছিলে অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...