প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:56 PM
নবীনগরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ রাব্বি (২১) পিতা মোঃ হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। গুলিবিদ্ধ রাব্বিকে নবীনগর হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়, বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে। স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিসি দরবার চলছিল। সেই শালিস দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। শালিস শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...