...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 11:04 PM

...
বিলুপ্তির পথে নবীনগরের বিপিন মাঝির পুতুল নাচ News Image

মো. কামরুল ইসলাম, নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের পুতুল নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা সারা বাংলাদেশসহ সংস্কৃতি প্রেমী মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। যা সোজা ভাষায় বলা চলে ভাইরাল হয়ে পড়েছে। প্রশিক্ষক মহেক জিয়ার ট্রেনিংয়ে শিক্ষার্থীরা গানের তালে মানব পুতুল নাচের ভূমিকায় অভিনয় করলেও উপমহাদেশে হাতে তৈরি সুঁই -সুতা, কাপড়, স্প্রিং-কাঠির জড় পুতুল নাচের জনক বিপিন দাস বা বিপিন মাঝির জন্ম ১৮৭৯ সালের ৩১ ডিসেম্বর বৃটিশ ভারতের কৃষ্ণনগর গ্রামে। যা বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে।

পৃথিবীতে পুতুল নাচের ইতিহাস হাজার বছরের পুরনো হলেও বিপিন মাঝির পুতুল নাচ ইতিহাসে যোগ করেছে নতুন মাত্রা। ছোট বেলা পুতুলকে মানুষের মতো হাঁটা-চলা, কথা বলার ইচ্ছা থেকেই তিনি গড়ে তুলেছেন পুতুল নাচের দল, "পৌরাণিক কাহিনী পুতুল শো"। জানা যায়, তিনি তার পুতুল নাচের দল নিয়ে ভারতবর্ষসহ পৃথিবীর ২৭ টি দেশে পুতুল নাচের খেলা দেখিয়ে বেড়িয়েছেন। তাঁর সুনাম ও পুতুল নাচের কথা তখন চারদিকে ছড়িয়ে পড়েছিল।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর সান্নিধ্য কৃষ্ণনগরের জমিদার গোবিন্দ রায়ের বাড়ির আঙিনায় শখের বাদ্যযন্ত্র বাজানো বিপিন মাঝি  বাদ্যযন্ত্রে ছিলেন পাকাপোক্ত। গান-বাজনা, যাত্রা ও সংস্কৃতির নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেন পুতুল নাচের জাদুকর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিপিন মাঝির বাড়িতে বেড়াতে এসে তার গান শুনে প্রশংসা করেছিলেন। কথা সাহিত্যিক মানিক বন্দোপাধ্যায় তার পুতুল নাচের ইতিকথা বইটি লেখার আগে বিপিন মাঝির সান্নিধ্যে ছিলেন দীর্ঘদিন।

বৃটিশ ভারতে সবাক ও নির্বাক চলচ্চিত্র সোনা গাঙের নোনা মাঝি, শুইয়ে নদীয়া জাগে পানি (পাকিস্তান শাসনামল), ডড়ী ফড়ষষ, ঝরষবহপব ঃড়বিৎ, ইৎড়শবহ রফড়ষধঃবৎ ংঃষব নামে চলচিত্রের কারিগর বিপিন মাঝি ছিলেন রাজনীতি সচেতন মানুষও।

তার পুতুল নাচের সবচেয়ে বেশি ব্যাপ্তি ঘটে রেডিও- টেলিভিশনে সম্প্রচারে মাধ্যমে। বিপিন মাঝির  চার পুত্র ও ২ কন্যা সন্তানের মধ্যে ওস্তাদ গোবিন্দ দাস ও ওস্তাদ কবি বাদল দাস পুতুল নাচ দেখিয়ে বেশ সুনাম কেড়েছেন। ওস্তাদ গোবিন্দ দাসের পুতুল নাচের ভাব শিষ্য দেশের খ্যাতনামা চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার ধারাবাহিকভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নিজ হাতে গড়া পুতুল শো করতেন। বর্তমাসে ইউনেস্কোর উদ্যোগে বিটিভিতে চলমান হাজার পর্বের অধিক শিশুতোষ-সচেতনতামূলক অনুষ্ঠান "সিসিমপুর" এর মূল আর্কষণ পুতুল শো।

এছাড়া বিপিন মাঝির পুতুল নাচে উদ্বুদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম,  ময়মনসিংহ, নরসিংদীসহ অনেক অঞ্চলেই ব্যক্তি উদ্যাগে পুতুল নাচ দেখানোর দল গড়ে উঠে। বিপিন মাঝি নিজে তাদের অনেকে শিখিয়ে গেছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার সবুজ বাগের খাঁ বাড়ির অনেকেই উল্লেখযোগ্য। স্থানীয় এনজিওর সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানের গ্রামগঞ্জে কুসংস্কারের কুফল, তাবিজ-টোনার ভন্ডামি, স্বাস্থ্য ও রাজনৈতিক সচেতনতা, উদ্যোক্তা হয়ে উঠার অনুপ্রেরণার জন্য ২০২০ সালে সর্বশেষ পুতুল নাচের শো'র কথা জানা যায়।

পৈতৃক সূত্রে কলকাতাগামী নৌকার মাঝি থেকে পুতুল নাচের মাধ্যমে মানুষের বিনোদনের খোরাক যোগানোর পাশাপাশি ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, ইতিহাস, সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতেন বিপিন মাঝি। তারই কৃতিত্বের ঝুলিতে উঠেছে মরনোত্তর প্রেসিডেন্ট পদক, একাডেমি পদক, বিশ্বভারতী পদক,  পদ্মভুষণ পদকসহ ভারত ও স্বাধীন বাংলাদেশের সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক পদক ও সম্মান। ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি এই মহান শিল্পী ৯৯ বছর বয়সে পরলোক গমন করেন।

তাঁর মৃত্যুর ৪ দশকের ব্যবধানে নবীনগর থেকে হারাতে বসছে তাঁর অমর সৃষ্টি। বর্তমান পৃথিবীতে রাশিয়ার কাঠি টানা পুতুল নাচ, চীনের ছায়া পুতুল শো, আমেরিকার রেড ইন্ডিয়ান মানুষের সুঁতায় টানা শো, ইটালির পাপেট শো বেশ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। অথচ নবীনগরের ইতিহাস ও ঐতিহ্যের গর্ব পুতুল নাচ প্রায় হারিয়ে গিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পারে এখানের হারানো পুতুল নাচকে আবার ফিরিয়ে আনতে।






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir