প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 11:08 PM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২, আহত ৩
মাহফুজ নান্টু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর এলাকায় শুক্রবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত সেনা সদস্য হলেন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মোঃ শাকিল হোসেন। তিনি কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। অপর নিহত যাত্রী মাসিকুল আলম, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
আহতরা হলেন সেনা সদস্য হাবিবুর রহমান, মোঃ সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।
ময়নামতির হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস ভোরে নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
হোমনায় অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার এদিকে কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশাচালক শান্ত দাস (নিলখী ইউনিয়নের বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে)ুএর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদে পুলিশ কারাকান্দি গ্রাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই স...
নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে...
বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্...
বরুড়া প্রতিনিধি. বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে নানাবিধ অনিয়ম ও বিধি বর্হিভুত ভাবে পরিষদের ভবন স...
৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে ব...
নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ...
ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসংসারের অভাব দাবিয়ে রাখতে পারেনি প্রান্...
এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটে...
নিজস্ব প্রতিবেদক এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটে স...