প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:53 PM
নাঙ্গলকোটে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
নাঙ্গলকোট প্রতিনিধি
আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত: উপজেলা ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের আন্ত: উপজেলা স্কুল টুর্ণামেন্ট ও আন্ত: উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফএস সভাপতি কাজী জগলুল আকবর শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া বনাম ময়ূরা এসএস ক্রিকেট একাদশ। খেলায় বিজয়ী হয় ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফএস উপদেষ্টা শিল্পপতি আবু হানিফ ভুঁইয়া, অদিতি কোচিং চেয়ারম্যান নূরুল আলম নূরু, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডভোকেট ইয়াছিন তালুকদার, ব্যবসায়ী মাছুম বিল্লাহ, কবি আফজাল হোসাইন মিয়াজী, প্রবাসী ব্যবসায়ী কবির আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইমরান হোসেন সোহান, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, ব্যবসায়ী মুদ্দাসসির ফাইয়াজ প্রমুখ।
ফাইনাল খেলা শেষে আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত: উপজেলা ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন ঘোষণা ও খেলায় অংশগ্রহণকারীদের লটারি করা হয়। ২০২৬ সালের খেলায় আন্ত: স্কুল টুর্ণামেন্টে ১৫টি দল ও আন্ত: উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টে ১৫টি দল অংশগ্রহণ করবে। খেলায় অংশগ্রহণকারী সকল দলকে ১৫ হাজার টাকা সমমূল্যে ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন অতিথি বৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...