প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:56 PM
কুমিল্লায় বিজয় মেলাকে কেন্দ্র করে নগরীতে তীব্র যানজট
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর কান্দির পাড়ে চলমান ‘বিজয় মেলা’কে কেন্দ্র করে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলার আশপাশের প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকার ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্য পরিবহনকারী যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও ট্রাফিক পুলিশের তৎপরতা থাকলেও অপরিকল্পিত পার্কিং, ফুটপাত দখল ও দর্শনার্থীদের ভিড়ে যান চলাচল নগরীতে প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ি ও নগরবাসীর অভিযোগ, বিনোদনের নামে আয়োজিত বিজয় মেলা নামে বানিজ্য মেলা এই মেলার কারণে জনজীবন বিপর্যস্ত হলেও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সড়কে চলাচলের সচ্ছল ব্যবহারের নির্দেশনা এবং মেলার আশপাশে যানবাহন নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...