...
শিরোনাম
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয় ⁜ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র ⁜ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের ⁜ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ ⁜ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন ⁜ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন ⁜ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু ⁜ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা ⁜ কোরবানির গোশত চুরি ⁜ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার ⁜ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো ⁜ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ⁜ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি ⁜ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার ⁜ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন ⁜ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ⁜ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয় ⁜ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬ ⁜ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Dec 2025, 8:36 PM

...
কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা News Image

এফএনএস বিদেশ

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে একটি গ্রামীণ সড়কের চেকপোস্টে দাঁড়িয়ে আছেন নরংচাই পুত্তেত। নেভিব্লু পোশাকে ৬০ বছর বয়সী এই কৃষক থেকে গ্রাম নিরাপত্তারক্ষীতে পরিণত হওয়া বৃদ্ধের কাঁধে ঝুলছে একটি রাইফেল। থাইল্যান্ডের উরিরাম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যাদেরকে স্থানীয় কর্তৃপক্ষ থাই সীমান্তবর্তী গ্রামগুলো রক্ষার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়েছে, তিনি তাদের মধ্যে একজন। টানা এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান গোলাবর্ষণে অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। দুই দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, আর ঔপনিবেশিক আমলের এই সীমান্ত বিরোধ থেকেই নতুন করে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। এই স্বেচ্ছাসেবকরাই এখন কার্যত নিজ নিজ গ্রামের ‘চোখ ও কান’। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে— খালি বাড়ি ঘরের জিনিসপত্র লুটপাট থেকে রক্ষা করা, গবাদিপশুর দেখাশোনা করা ও গ্রামের প্রবেশপথগুলোতে অবস্থিত চেকপোস্টে পাহারা দেওয়া। চারদিকে নীরবতা। শুধু শুকনো ধানক্ষেত পেরিয়ে ভেসে আসছে দূরের গোলা ও কামানের গর্জন। এটি একেবারেই এক ব্যতিক্রমধর্মী সেবা। বিনা পারিশ্রমিকে ও চরম ঝুঁকি নিয়ে এই স্বেচ্ছাসেবকরা গ্রামগুলোকে পাহারা দিয়ে যাচ্ছেন। নরংচাই এএফপিকে বলেন, ‘আমরা কোনো বেতন বা ভাতা পাই না, তবুও এটা সার্থক।’ তিনি আরও বলেন, ‘অন্তত আমরা আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে পারছি, আর আমরা স্বেচ্ছাসেবকের মন থেকেই এটি করে যাচ্ছি।’ উরিরাম প্রদেশের এক গ্রাম প্রধান কমকাই সিহানাম ২০ সদস্যের একটি দল পরিচালনা করছেন। স্বেচ্ছাসেবকদের এই দল প্রায় ৫০০ বাসিন্দার সম্পত্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। গত শনিবার এএফপিকে বলেন ৫৫ বছর বয়সী গ্রাম প্রধান কমকাই বলেন, ‘আমি কি ভয় পাই? অবশ্যই পাই।’ এই বয়স্ক বাসিন্দা আরও বলেন, ‘তবুও প্রতিবেশীদের জিনিসপত্র দেখাশোনার জন্য কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’ ৭ ডিসেম্বর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আড়াই লাখের বেশি থাই নাগরিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং আরও বহু মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা গ্রামে রয়ে গেছেন, তারা দিনে বাংকারে বিশ্রাম নেন এবং রাতে গ্রামে টহল দেন। এই স্বেচ্ছাসেবকরা প্রতিটি বাড়ি, প্রতিটি খামার চেনেন। কে শূকর পালন করে, কোথায় গরুর খোঁয়াড়— এগুলো সবই তারা জানেন। টহলের সময় তারা গরুকে খাবার দেন এবং কুকুরের জন্য পানি ঢালেন। এ জন্য কুকুরগুলোও তাদের চিনে ফেলেছে। স্বেচ্ছাসেবকরা এলে কুকুরগুলো দৌড়ে এসে তাদের অভ্যর্থনা জানায়। টহলের ফাঁকে নরংচাই ও কমকাই টিনের ছাউনির নিচে অথবা টায়ার ও বালির বস্তা দিয়ে শক্ত করা নতুন বাংকারে বিশ্রাম নেন। কমকাই বলেন, ‘কারও কাছে চাল বা সবজি থাকলে, তারা তা স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভাগ করে নেয়। দেশের এই অবস্থায় আমরা সবাই মিলে একসঙ্গে টিকে আছি।’ গ্রামরক্ষীর দায়িত্ব পালন করতে, তাদেরকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ নিতে হয়েছে। এই প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে— জীবনরক্ষা কৌশল, প্রাথমিক চিকিৎসা, অবিস্ফোরিত গোলা শনাক্তকরণ ও শত্রু মোকাবিলার পদ্ধতি। কমকাই বলেন, ‘তারা আমাদের দেখিয়েছেন যে একটি গুলি কতদূর যেতে পারে, গোলা কোথায় পড়তে পারে এবং বিস্ফোরণ না হলে তখন কী করতে হবে, তাও আমাদের শিখানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই জ্ঞান আমাদের আত্মরক্ষার পাশাপাশি অন্যদের রক্ষা করতেও সাহায্য করে।’ এই প্রশিক্ষণে গোলাগুলির মধ্য দিয়ে নিরাপদে চলাচলের কৌশলও শেখানো হয়েছে। তিনি বলেন, ‘সবার নিরাপত্তাই আগে।’ তিনি আরও বলেন, ‘এটাই আমাদের দায়িত্ব, আর যাই হোক, এটাই (গ্রাম) আমাদের বাড়ি।’ গ্রাম থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বুরিরামের চ্যাং ইন্টারন্যাশনাল সার্কিট রেসকোর্সে স্থাপিত আশ্রয়কেন্দ্রে নরংচাইয়ের স্ত্রী উথাই পুত্তেত খড়ের চাটাইয়ে বসে উদ্বিগ্নভাবে তার স্বামীর খবরের অপেক্ষা করছেন। ভিডিও কলে তিনি স্বামীকে জিজ্ঞেস করেন, ‘এখন পরিস্থিতি কেমন? আজ কিছু খেতে পেরেছ?’ গত গ্রীষ্মে সীমান্তে সংঘর্ষের সময়ও প্রথমে নারী, শিশু ও বয়স্কদের সরিয়ে নেওয়া হয়েছিল। পুরুষরা তখনও তাদের বাড়ি ঘর পাহারা দিতে থেকে যান। চলতি সপ্তাহের গোলাবর্ষণ নরংচাই ও উথাইকে আলাদা করে রেখেছে এবং প্রতিটি নতুন হামলা তাদের বিচ্ছেদ আরও দীর্ঘ করছে। ৫৩ বছর বয়সী উথাই বলেন, ‘জুলাইয়ে আমাকে প্রায় ১৫ দিন আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এখন প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। মানুষ ভাবছে, আমাদেরকে কি মাসের পর মাস, এমনকি এক বছরও এভাবে থাকতে হবে? এটা খুবই হতাশাজনক একটি পরিস্থিতি।’ আরেক আশ্রয়প্রার্থী নাত্তামন পাওয়াপুতো তার স্বামী ও চাচাতো ভাইয়ের খবরের অপেক্ষায় আছেন। তারা অন্য এক সীমান্ত গ্রামে স্বেচ্ছাসেবক পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫২ বছর বয়সী নাত্তামন বলেন, ‘আমি তাদের জন্য খুবই উদ্বিগ্ন। তাদের চিন্তায় আমি ঠিকমতো ঘুমোতে পারি না।’ তবে তিনি বলেন, ‘তবুও আমি তাদের নিয়ে গর্বিত।’ জুলাইয়ের মতো এবারও নরংচাই ও তার দল ভারী গোলাবর্ষণের মধ্যেই নিজেদের অবস্থানে রয়ে গেছেন। তিনি জানেন, যুদ্ধবিরতি হলেও স্বস্তি মিলবে না। নরংচাই বলেন, ‘এটা শেষ হলেও, আমরা সব সময় সতর্ক থাকব।’ তিনি আরও বলেন, ‘শেষবারের সংঘর্ষের পর থেকে বজ্রপাতের শব্দ শুনলেও আমার মনে হয় যেন আবার গোলাবর্ষণ শুরু হয়েছে।’




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছ...

স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসি...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ...

অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে...

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে...

ফয়সল আহমেদ খান, ​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উ...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফ...

খাগড়াছড়ি প্রতিনিধিমাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
➤ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
➤ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
➤ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
➤ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
➤ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
➤ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
➤ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা
➤ কোরবানির গোশত চুরি
➤ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
➤ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো
➤ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
➤ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি
➤ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার
➤ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন
➤ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
➤ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
➤ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
➤ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir