...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:03 PM

...
জাতীয় মেধা বৃত্তিতে দক্ষিণ কুমিল্লায় প্রথম আল-ইসরা মাদরাসা News Image

কাজী ইয়াকুব আলী নিমেল

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ বছরের জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে কুমিল্লার লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইসরা মাদরাসা। কুমিল্লা দক্ষিণ জেলাধীন বিভিন্ন উপজেলার (লাকসাম, চৌদ্দগ্রাম, বরুড়া, মনোহরগঞ্জ) প্রাইভেট মাদরাসা থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে মাদরাসাটি।

এবছর আল-ইসরা মাদরাসা থেকে ১২০ জন শিক্ষার্থী মেধা মূল্যায়ন ও হিফজ্ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৫ জন ট্যালেন্টফুলসহ সর্বমোট ৭৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এছাড়া হিফজ্ বিভাগ থেকে ১৭ জন অংশগ্রহণ করে ১৪ জন ট্যালেন্টফুলসহ শতভাগ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাদরাসাটি। রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরস্থ আল-ইসরা মাদরাসার মিলনায়তনে বৃত্তি পাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মাদরাসার বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে ১ম,২য়, ৩য় স্থান অর্জন করে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

আল-ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।

আল-ইসরা মাদরাসার শিক্ষক মুজাম্মিল ইবনে মুসলিম ও লোকমান গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইমরান মাজহার, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে অনূভুতি প্রকাশ করেন নবম শ্রেণির শিক্ষার্থী নাবিলা শাহরিন রূপা প্রমুখ।

আল-ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, "আল-ইসরা মাদরাসার একযুগ পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মাদরাসা সবচেয়ে বড় সাফল্য বৃত্তি পরীক্ষার ফলাফল আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বৃত্তির এই ফলাফল আমি আমার শিক্ষক ও অভিভাবকদের কাছে উৎসর্গ করলাম। আমার শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের পরিশ্রমের ফল আল্লাহ আপনাদের দিয়েছেন। আমার  প্রিয় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার জন্য যে আগ্রহ যে কঠোর পরিশ্রম দেখেছি সেটিই তাদেরকে সফলতা এনে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যতজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে শতভাগ সফলতা অর্জন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের আরও বেশি আন্তরিক হতে হবে। আমার সকল শিক্ষার্থীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।"

লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, "বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে ৭৮ জন বৃত্তি পাওয়া এটি একটি অভাবনীয় সাফল্য। এই সাফল্যের পিছনের অবদান অবশ্যই আল্লাহর রহমত, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সর্বোপরি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম। শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি কারণ তারা খাতায় লিখেছে। খাতায় লিখাটা অনেক কষ্টের৷ আজকের এই সংবর্ধনার মাধ্যমে তোমরা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহ পাবে। তোমাদের বাবা-মা তোমাদের নিয়ে  গর্ব করবে। তোমাদের জন্য মাদরাসা সুনাম আরও বাড়বে৷ জীবনের প্রত্যেকটি ধাপের সফলতা আমাদের পরবর্তী ধাপকে সহজ করে দেয়। শিক্ষার্থীদের কাছে আমার আহবান থাকবে তোমরা ইলমে দ্বীনের শিক্ষায় আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে।"

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন হিফজ্ বিভাগের ছাত্রী মিলি আক্তার ও হিফজ্ বিভাগের ছাত্র হাফেজ আবদুল্লাহ। অনুষ্ঠানে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধুর কন্ঠে কোরআন তিলওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন ছিলো মনোমুগ্ধকর। অনুষ্ঠান শেষে মাদরাসার সফলতা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজতখোলা কারীয়ানা মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...

আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir