...
শিরোনাম
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী ⁜ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা ⁜ মেসিদের একাদশ কেমন হতে পারে ⁜ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম ⁜ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব ⁜ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর ⁜ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১ ⁜ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা ⁜ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন ⁜ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ⁜ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:04 PM

...
লাকসামে ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত News Image

আরিফুর রহমান স্বপন

রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) লাকসাম পৌর অডিটোরিয়ামে নগর পরিকল্পনাবিদ আব্দুর রকিব খানের উপস্থাপনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরইউটিডিপি কুমিল্লার এসএমই মো. আব্দুল কুদ্দুস, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন।

কর্মশালায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম ও টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্য বৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিলন চাকমা বলেন, এ প্রকল্পের মাধ্যমে লাকসাম পৌরসভায় আধুনিক ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে। রাস্তা, ড্রেন, সড়কবাতি, বাজার টয়লেটসহ নাগরিক সেবার উন্নয়ন ঘটবে। স্থানীয় জনগণের অংশগ্রহণে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে লাকসাম একটি আধুনিক ও সবুজ পৌরসভা হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, (আরইউটিডিপি) বাংলাদেশের নিজস্ব বিনিয়োগ প্রকল্প, বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে এলজিইডির অধীনে জুলাই ২০২৪ সাল থেকে জুন ২০৩০ পর্য্যন্ত ৬ বছর মেয়াদে এ প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লক্ষ জনগণ এবং প্রকল্পের ইন্টারভেনশনস হতে গ্রোথ করিডোরে বসবাসরত নগর, গ্রামীণ ৪৬ লক্ষ জনগণ উপকৃত হবে।

এছাড়া প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মান, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট ব্রীজ ও কালভাট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত, জলবায়ু সহনশীল নগর পরিসেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

কর্মশালায় লাকসাম পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের লোকজন, শিক্ষক, ইমাম ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী| কন্যাসন্তানে...

সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা

এফএনএস বিদেশ: হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যা...

মেসিদের একাদশ কেমন হতে পারে
মেসিদের একাদশ কেমন হতে পারে

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।তবে পা হ...

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ...

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বা...

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা...

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

রান্না করতে গিয়ে সাপের কামড়ে খাদিজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
➤ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
➤ মেসিদের একাদশ কেমন হতে পারে
➤ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
➤ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
➤ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
➤ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
➤ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
➤ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন
➤ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir