...
শিরোনাম
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত ⁜ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ⁜ নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন ⁜ খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক ⁜ বাঞ্ছারামপুরে পাঠাগারটি ১৭ বছর পর ফের চালু করলো প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় ইউএনওর মানবিক উদ্যোগে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ক্যানসার আক্রান্ত শিশু সাজিদ ⁜ রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো ⁜ কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ। ⁜ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য ⁜ ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ⁜ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কুমিল্লা ও ফেনী সফরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ⁜ নাঙ্গলকোটে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ ⁜ চাঁদপুরে ১৬ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি ⁜ চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া ⁜ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের ⁜ ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল ⁜ তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ ⁜ এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’ ⁜ ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের ⁜ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:33 PM

...
বিষাদের ছায়া, শোকে স্তব্ধ নগরী News Image

মাহফুজ নান্টু

ঘনবসতিপূর্ণ শহর কুমিল্লা। বুধবারের সকাল শুরু হয়েছে গভীর বিষাদের ছায়া নিয়ে। যেন শহরটি তার সবচেয়ে আপন কাউকে হারিয়েছে। প্রকৃতি থেকেও নেই কোনো সাড়া। এর কারণ সবারই জানা। গণতন্ত্রের জননী, বিএনপির চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এই খবরটি বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মনে।

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বুধবার দিনভর শোক কাটেনি। সবাই এখনো শোকে আচ্ছন্ন। বুধবার সকাল ৬টা। নগরীর ঘুম ভেঙেছে আরও আগে। অথচ কোথাও নেই চিরচেনা কোলাহল। ধর্মসাগর পাড়ে হাঁটতে আসা মানুষজনও যেন দাঁতে দাঁত চেপে নীরবে হেঁটে চলছেন। টাউনহলে পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত থাকলেও তাদের চোখেমুখে স্পষ্ট বিষণ্নতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়—ব্যস্ত এই শহর তার স্বাভাবিক রূপে নেই। জরুরি পণ্যের দোকান ছাড়া প্রায় সব দোকান বন্ধ। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় নেই যাত্রী নিয়ে তাড়াহুড়ো।

টাউনহল এলাকা থেকে একের পর এক যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে ঢাকার পথে রওনা হয়েছেন। এই যাত্রার স্রোত বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “আমাদের দলের মমতাময়ী মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবার মন ভারাক্রান্ত। জানাজার নামাজে অংশ নিতে সবাই ঢাকায় ছুটছেন।

মঙ্গলবার ভোরে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর দিনভর ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের পাশে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যানারে লেখা হয়—‘মরহুম বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “এই শোক সইবার নয়। আমাদের নেত্রীর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আজ শোকাচ্ছন্ন।” নগরীর কান্দিরপাড় এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক জালাল আহমেদ বলেন, “খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে খুব খারাপ লেগেছে। সংসারের অভাব না থাকলে আজ বের হতাম না।

ঢাকায় নেতাকর্মীদের বড় একটি অংশ চলে গেলেও বুধবার বাদ আসর টাউনহলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেন। ইতিহাস ঘেঁটে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাকরিসূত্রে বেগম খালেদা জিয়া কিছুদিন কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় বসবাস করেছিলেন। কুমিল্লাকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন। ২০১৪ সালে নগরীর টাউনহলে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি। এ স্মৃতি এখনো কুমিল্লার সিনিয়র সাংবাদিকদের মনে উজ্জ্বল।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভিক্টোরিয়া সরকারি কলেজের একটি বাস। ১৯৯৩ সালে বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজটির শিক্ষার্থীদের জন্য বাসটি উপহার দেন। ৩২ বছর পেরিয়ে গেলেও বাসটি এখনো সচল। প্রায় ৩০ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী কৃতজ্ঞচিত্তে সেই উপহারের কথা স্মরণ করছেন। তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাসটি নিয়ে স্মৃতিচারণ করছেন অনেকে।

সাদা রঙের ওপর বেগুনি ডোরাকাটা বাসটির গায়ে লেখা— “কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার, ১৯৯৩ইং।” কলেজের শিক্ষার্থী নুসরাত ফাতেমা লিখেছেন, “যেদিন প্রথম বাসটি কলেজ গেটে ঢুকতে দেখি, এক ঘণ্টা ধরে তাকিয়ে ছিলাম। তবুও তৃপ্তি মেটেনি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

তৎকালীন ছাত্র সংসদের ভিপি মজিবুর রহমান জানান, গণভবনে গিয়ে তাঁর হাত থেকেই বাসের চাবি গ্রহণ করেছিলেন। তিনি বলেন, “তিনি আমাকে বলেছিলেন—বাসটি যত্ন করে রাখবে। আজ তিনি নেই, কিন্তু তাঁর নাম এই বাসের গায়ে ভেসে বেড়াচ্ছে।” কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, উপহারের ৫০ আসনের বাসটি বর্তমানে চৌদ্দগ্রাম রুটে শিক্ষার্থী বহন করছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত

জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়...

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্...

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার...

নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায়...

খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক
খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ...

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কু...

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

​মো. আবুল বাসার সরকার                অনলাইন জুয়ায় বিপুল...

কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

নিজ¯^ প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
➤ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
➤ নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
➤ খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক
➤ বাঞ্ছারামপুরে পাঠাগারটি ১৭ বছর পর ফের চালু করলো প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় ইউএনওর মানবিক উদ্যোগে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ক্যানসার আক্রান্ত শিশু সাজিদ
➤ রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
➤ কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ।
➤ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য
➤ ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
➤ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কুমিল্লা ও ফেনী সফরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
➤ নাঙ্গলকোটে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ
➤ চাঁদপুরে ১৬ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি
➤ চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া
➤ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের
➤ ভিনি জাদুতে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
➤ তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ
➤ এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’
➤ ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
➤ তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir