প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:34 PM
ব্রাহ্মণপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রচন্ড শীতে আগুনের তাপ নেওয়ার সময় দগ্ধ হয়ে নাছিমা আক্তার (৬৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাছিমা আক্তার উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের কালা হাজী বাড়ির বাসিন্দা এবং আব্দুল মালেকের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বসতবাড়িতে মাটির পাতিলে আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্বজনরা তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে বিষয়টি পাঁচলাইশ মডেল থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহতের স্বামী আব্দুল মালেক জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। এ ঘটনায় তাদের পরিবারের কোনো সদস্য কিংবা স্বজনদের কারও কোনো অভিযোগ নেই। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে সরেজমিনে তদন্ত করেছি। এছাড়া এ বিষয়ে নিহতের স্বামী আব্দুল মালেক ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়...
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্...
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার...
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায়...
খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ...
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কু...
হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
মো. আবুল বাসার সরকার অনলাইন জুয়ায় বিপুল...
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নিজ¯^ প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ...