প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:45 PM
নতুন বছরের প্রথম দিনেই শিশুরা হাতে পেল নতুন বই
মাহফুজ নান্টু
সারা দেশের মতো কুমিল্লাতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার ১৭টি উপজেলায় অবস্থিত ৪ হাজার ২০৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করায় এদিন কোথাও বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শিক্ষার্থীদের মধ্যে নতুন বই পাওয়ার আনন্দ ও উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না।
সরেজমিনে নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীত উপেক্ষা করে শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলগেটে ভিড় জমিয়েছেন। শৃঙ্খলা বজায় রাখতে শুধুমাত্র শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। শ্রেণিকক্ষে বসিয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী বই হাতে নিয়ে তার ঘ্রাণ নেয়, কেউ কেউ বইয়ের মলাটের নকশায় হাত বুলিয়ে দেখছে। তাদের চোখেমুখে ছিল খুশির ঝিলিক। শিক্ষার্থী কাব্য, অভয়া দত্ত ও রাইসা জানায়, নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে তারা খুবই খুশি। নতুন বই পড়তে তাদের ভালো লাগে এবং তারা বইয়ের যত্ন করবে বলেও জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “আমাদের স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। জাতীয় শোকের কারণে আমরা কোনো আনুষ্ঠানিক আয়োজন করিনি। তবে শ্রেণিকক্ষে বসিয়ে নিয়মিতভাবে বই বিতরণ করেছি। শিক্ষার্থীরা সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে স্কুলে উপস্থিত হয়েছে। বই পেয়ে তারা খুব আনন্দিত।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, “কুমিল্লা জেলার ৪ হাজার ২০৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩১ লাখ বই বিতরণ করা হয়েছে। জাতীয় শোকের কারণে কোথাও বই উৎসবের আয়োজন হয়নি। আমরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে বই বিতরণ কার্যক্রম তদারকি করছি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ
এফএনএস বিদেশ: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরা...
শুধু বিয়ের অনুমতি নিতেই ২ কোটি খরচ করলেন টেইলর সুইফট
দিন কয়েক ধরেই বিশ^জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে| নিউইয়র্ক...
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি
রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না| তাদের অনুপস্থিতিতে ব্রাজিলের হেক্সা শিরোপ...
বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্পেন| সেই সুবাদে এগিয়েও যায় ২০১০ সালের বিশ^চ্যাম্পিয়নরা|...
সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন রণতরী যুক্ত হলো ভারতে
এফএনএস বিদেশ: ভারতীয় সামরিক বাহিনীর নৌবহরে সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি রণত...
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা তুরস্কের
এফএনএস বিদেশ: ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হ...