প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:45 PM
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি কুমিল্লা নগরীর বিষ্ণপুর এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, “রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে— এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় আমরা রেলওয়ে পুলিশকে অবহিত করি।”
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদার রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে— এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।”
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন বাসিন্দা জানান, নিহত রুবেলের কাছে একটি দামী মোবাইল ফোন ছিল। তাদের ধারণা, মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া জানান, নিহত রুবেল একজন প্রবাসী ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি আরও বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক
নিজ¯^ প্রতিবেদকভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা কারণে রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ পর্যটন কেন্দ্র...
কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জাহিদ পাটোয়ারীকুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদীর দুই পাড়ে গিড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান...
বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার...
কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার
বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তায় নরওয়ে| দলটির স্কোয়াডের একাধিক...
বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মিশর| ম্যাচে ২-০ গো...
এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
মিশরের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর যখন টানা দ্বিতীয় শিরোপার ¯^প্নে বিভোর লিওনেল মেসিরা, ঠিক...