প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 8:48 AM
বুড়িচংয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, লাড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামসেদ আলম, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম খান, আবিদপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেয়ামত উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...