...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:23 AM

...
আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত ইসলামী- কায়কোবাদ News Image

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াতে ইসলামী। বিশেষ করে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের জুলুমও হার মানাচ্ছে এ জামায়াত। তারা টার্গেট করে আমাদের বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করছে। ওরা বলে ওনারা নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়! তাহলে ওরা মানুষের ক্ষতি করে কেন?

রাসুল সাঃ তো বলেছেন “প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।”

আর মিথ্যা প্রোপাগান্ডা প্রচার ও মানুষের সম্মানহানি বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মিরাজের রাতে আমি এমন এক দল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আঁচড় মারছে।আমি বললাম, হে জিবরিল! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক, যারা মানুষের গোশত খেত (গিবত করত) এবং তাদের মানসম্মানে আঘাত হানত।’

সুতরাং যাদের হাত দিয়ে মানুষ জুলুমের শিকার হয় এবং যাদের মিথ্যা কথা ও অপবাদের মাধ্যমে মানুষের সম্মানহানি হয়, তারা কখনো  পূর্ণাঙ্গ ও আদর্শ মুসলমান হতে পারেনা মন্তব্য করেছেন মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

১০ জানুয়ারি শনিবার দুপুরে মুরাদনগরের বাঙ্গরা সীমানারপাড় মরহুম হাজী ‘মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আপনাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের মত জামায়াতে ইসলামী অপপ্রচার আর কুৎসা রটিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে চায়। ইনশাআল্লাহ এরা সফল হবে না। আল্লাহ জালিম আওয়ামী লীগ থেকে যেভাবে দেশকে বাচিয়েছে নব্য জালিম জামায়াতে ইসলামীর হাত থেকেও দেশকে রক্ষা করে বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা গোলাম মোস্তফা ও পল্লী চিকিৎসক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী।

প্রতিযোগিতায় উপজেলার মোট ৩৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ২০টি মাদ্রাসার হাফেজরা স্থান পায়। ৫ পারা ও ১০ পারা—এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ বেলাল হোছাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া,নজরুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার মিনা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, বিএনপি নেতা আনিসুর রহমান খান,ইউনিয়ন যুবদল সভাপতি গাজী আব্দুল বাছির,সমাজসেবক ওবায়দুল হক সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী বলেন, "কোরআনের হাফেজরা দেশ ও জাতির সম্পদ। ধর্মীয় শিক্ষার প্রসারে এই ধরণের প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।"

প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরিতে সেরা ৬ জন বিজয়ীর হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সকল শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসুল আলম সরকার মজনু, আমেরিকা প্রবাসী শাহিন সরকার, সাবেক সাব-ইন্সপেক্টর বশির আহম্মদ,  দুলাল মিয়া, জাহাঙ্গীর সদাগর,  , খাইরুল হাসান ও দুলাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir