...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:36 AM

...
কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করলো সিএসএফ News Image

মাহফুজ নান্টু

প্রথমবারের মতো কুমিল্লায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এদিকে তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে ১৪ জানুয়ারি বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা টিম সিএসএফ (ঈঝঋ)-এর সদস্যসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতারা সভাস্থলের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ব্যবস্থাপনা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগমন অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন সে অনুযায়ী নেতাকর্মীরা মাঠে কাজ করবেন।

তিনি আরও বলেন, “২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়ন কর্মীসভায় বক্তব্য দিয়েছিলেন। এবারই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে তিনি বক্তব্য রাখতে যাচ্ছেন। তার আগমন কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে বরণ করতে কুমিল্লায় হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় রয়েছেন।”

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ মাঠ পরিদর্শন করা হয়েছে। তাকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

তিনি আরও বলেন, দলীয় কর্মসূচি সফল করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী। পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir