প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 15 Jan 2026, 10:15 PM
বিবাহবার্ষিকীতে ‘উপহার’ হিসেবে পেলেন ডিভোর্সের নোটিশ!
বলিউডের গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। তবে এবারের চর্চা কোনো সিনেমার প্রচার নিয়ে নয়, বরং নিজের জীবনসঙ্গীর দেওয়া এক চরম ‘উপহার’ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীর শুভক্ষণে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের নোটিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই অন্ধকার অধ্যায়টি তুলে ধরেন সেলিনা। তিনি জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে এমন এক মোড় আসবে, যা তিনি স্বপ্নেও ভাবেননি। সেলিনার ভাষ্যমতে, দিনটি ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে। পিটার তাকে জানান, বিবাহবার্ষিকীর বিশেষ উপহার কিনতে তিনি কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবেসে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই সুন্দর মুহূর্তটি মুহূর্তেই বিষাদে রূপ নেয়, যখন পিটার কোনো গয়না বা স্মারক নয়, বরং সেলিনার হাতে ডিভোর্সের আইনি কাগজপত্র ধরিয়ে দেন। শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ত্যাগের সেই ভয়াবহ রাতের স্মৃতিও রোমন্থন করেছেন এই অভিনেত্রী। সেলিনা লেখেন, ‘২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের মর্যাদা এবং সন্তানদের রক্ষা করতে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করি। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। সেই সম্বলটুকু নিয়েই ভারতে নিজের বাড়িতে আশ্রয় নিই।’ তিনি দাবি করেছেন, বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তিও নিজের বলে দাবি করেছেন পিটার। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ এবং ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...