প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:15 AM
চান্দিনায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে দিন ব্যাপী পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার পার্টনার কংগ্রেসের ৭০জন কৃষক, স্থানীয় সাংবাদিক, নির্বাহী কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান । বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ, সিনিয়র পার্টনার মনিটরিং অফিসার সারোয়ার জামান, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।
এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী বিষমুক্ত ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক সহ কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার মুন্সি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...