...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:08 AM

...
চান্দিনা ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদ বিষয়ে ভূমি অফিসের ব্যাখ্যা News Image

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক রূপসী বাংলা পত্রিকায় “চান্দিনা ভূমি অফিস যেন দুর্নীতির সম্রাজ্য' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একইদিনে দৈনিক কুমিল্লার জমিন পত্রিকায় প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয় যে, চান্দিনা উপজেলা ভূমি অফিসে নামজারি (মিউটেশন) সংক্রান্ত কাজে প্রতিটি নামজারি ফাইলে চুক্তির চিহ্ন না থাকলে আবেদন বাতিল করা হয়।

সংবাদ প্রকাশের পর চান্দিনা উপজেলা ভূমি অফিস বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। একটি স্বার্থান্বেষীমহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে। চান্দিনা উপজেলা ভূমি অফিস থেকে জানানো হয় বর্তমানে জমির খাজনা ও নামজারির সরকারি ফি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে। এই ডিজিটাল ব্যবস্থার ফলে সরাসরি অর্থ লেনদেন বা অনিয়মের কোন সুযোগ নেই।

সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, এই অফিসে দালালীর উদ্দেশ্যে প্রবেশ সম্পুর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ হয়তো দালালের মাধ্যমে টাকা দিয়ে নামজারি করাতে না পেরে ক্ষুব্ধ হয়ে এ ধরনের অভিযোগ ছড়িয়েছেন।

তাদের মতে, ব্যক্তিগত অসন্তোষ থেকে তথ্য বিকৃত করে প্রচার করা হয়ে থাকতে পারে।

প্রকাশিত সংবাদে চান্দিনা পৌরসভার হারং এলাকার বাসিন্দা আব্দুল হকের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই ধরনের কোন অভিযোগ করিনি। আমার আত্মীয়ের কোন নামজারী করানোর জন্য কাউকে দেড়লক্ষ টাকা ঘুষ দিইনি। এই বিষয়ে আমি কিছুই জানিনা। আমার নাম সায়েদুল হক। কিছু সংবাদমাধ্যম আমার নাম আব্দুল হক ব্যবহার করে অপপ্রচার ছড়াচ্ছে। আমি তাদের বিরুদ্ধে ডিসি স্যারের কাছে বিচার দিব।

এছাড়া সংবাদে একজন কলেজের সহকারী অধ্যাপকসহ অপর এক ব্যক্তির নাম উল্লেখ করে যে অভিযোগ তোলা হয়েছে, তাদের কোনো সুনির্দিষ্ট পরিচয়, ঠিকানা, নামজারি আবেদন নম্বর বা মামলার নম্বর উল্লেখ না থাকায় অভিযোগগুলো যাচাই করা সম্ভব হয়নি বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জানিয়েছেন, তার নাম ব্যবহার করে যে বক্তব্য প্রচার করা হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। এই বক্তব্য থেকে বোঝা যায় যে প্রতিবেদনে উদ্ধৃত কিছু সূত্রের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

রাত ১০টা -১১ টা পর্যন্ত অফিস করার অভিযোগের বিষয়ে ভূমি অফিস থেকে জানানো হয় চান্দিনার মানুষ যাতে দ্রুত এবং হয়রানিমুক্ত ভূমি সেবা পায় সেজন্য ভূমি অফিসের কর্মকর্তা এবং কর্মচারীগণ রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। ২০২৪ সালের আগস্টের ০৪ এবং ০৫ তারিখ অগ্নিসংযোগ করার কারণে চান্দিনা উপজেলা ভূমি অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অফিসের সকল নতিপত্র, আসবাবপত্র, মনিহারী জিনিসপত্র, ইলেক্ট্রিক ও ইলেকট্রনিকস সরঞ্জামসহ যাবতীয় অফিসের গুরুত্বপূর্ণ মালামাল ধ্বংসপ্রাপ্ত হয়। পর্যাপ্ত অবকাঠামো এবং দক্ষ জনবল সংকট থাকার পরেও জনগণকে নির্বিঘ্ন এবং দ্রুততম সময়ে সেবা প্রদানে রাতদিন কাজ করে যাচ্ছে এই অফিস। এছাড়া জনগণের অভিযোগের প্রেক্ষিতে মাটিকাটা,মাদক,জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন সময় রাত্রিকালীন অভিযান পরিচালনা করতে হয়। অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে শক্তিশালী করতে এবং চান্দিনায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই অফিস ২৪/৭ কাজ করে যাচ্ছে। চান্দিনা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, এসব সংবাদ একপাক্ষিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রমাণবিহীন অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir