প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:08 AM
কুমিল্লায় নানা বাড়িতে পানিতে ডুবে দুই সহোদরের করুন মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসো পানিতে ডুবে জমজ দুই (সহোদর) শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু আলী ও অলী (৪) পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রাম থেকে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত টমাস বড়ুয়া জানান, এখন পর্যন্ত ঘটনাটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। জানানো হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...